Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভোট দিলেন না মওদুদ

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ পিএম

ভোট দিলেন না মওদুদ

নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ । ফাইল ছবি

Advertisement

নিরাপত্তাহীনতার অভিযোগ করে ভোট দিতে নিজের কেন্দ্রে গেলেন না নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ । 

কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে পুলিশের পিকআপ থেকে আওয়ামী লীগ কর্মীরা তার বাড়িতে হাতবোমা নিক্ষেপ করে। 

প্রতিপক্ষের লোকজন মানিকপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে মওদুদ আহমদের এজেন্টদের বের করে দিয়ে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে বলেও অভিযোগ করেন তিনি। 

তার স্বাক্ষর জাল করে আওয়ামী লীগ কর্মীরা ধানের শীষের এজেন্ট সেজে কেন্দ্রে অবস্থান করছে বলেও অভিযোগ করেন তিনি। এই ভোট প্রহসন মন্তব্য করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দেন তিনি।

Advertisement

মওদুদ নির্বাচন ভোট

Advertisement

আরও পড়ুন

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম